জঙ্গলে ফুটে উঠছে কাড়ান ছাতু, যার বাজার দর ২০০ টাকা

দি নিউজ লায়নঃ এই সময় জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় থাকা জঙ্গলে ফুটে উঠছে কাড়ান ছাতু। জঙ্গল থেকে সেই ছাতু তুলে বাজারে বিক্রি করছেন গ্রামবাসীরা। প্রতি কেজি ছাতু বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। তাই প্রতিদিন ভোর থেকেই জঙ্গলে গিয়ে গ্রামবাসীরা ছাতু তুলতে ব্যস্ত হয়ে পড়েন । এখন থেকেই দুর্গাপূজা পর্যন্ত কাড়ান ছাতু জঙ্গলে পাওয়া যায়। সুস্বাদু এই ছাতু কেনার জন্য বাজারে ভিড় জমে। এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তাই ছাতু নিয়ে কলকাতার বাজারে বিক্রি করতে যেতে পারছেনা জঙ্গলমহলের বাসিন্দারা। কাড়ান ছাতু কলকাতায় বাজারে ৪০০ থেকে ৫০০ টাকা দরে প্রতি কেজি বিক্রি হয় ।করোনা পরিস্থিতির জন্য ট্রেন পরিষেবা বন্ধ তাই জেলার বিভিন্ন বাজারে কাড়ান ছাতু বিক্রি করছেন জঙ্গলমহলের বাসিন্দারা। মেদিনীপুর ,খড়গপুর শহরে সকাল থেকে ছাতু নিয়ে বিক্রির জন্য চলে আসে গ্রামবাসীরা।
আর সেই ছাতু কিনার জন্য সকাল থেকেই অপেক্ষা করেন শহরের বাসিন্দারা। সেইসঙ্গে ঝাড়গ্রাম শহরে এই ছাতু বিক্রি হয় । কাড়ান ছাতু খেতে জঙ্গলমহল এলাকার বাসিন্দারা খুব ভাল বাসে। তাই মাংস কেনার চেয়ে কাড়ান ছাতু কিনতে মানুষের ভীড় উপচে পড়ে । যারফলে জঙ্গলমহল এলাকার জঙ্গল জুড়ে এখন শোভা পাচ্ছে কাড়ান ছাতু ফুটে ওঠার দৃশ্য।
Post a Comment